চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই অস্ত্রধারী গ্রেপ্তার করে পুলিশ। এসময় চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন (৫৪) ও একই এলাকার মো. মহসিন (৩৩)। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অপরাধ, সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। দুর্গম পাহাড়ি অঞ্চলসহ জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে দুই অস্ত্রধারী গ্রেপ্তার করে পুলিশ। এসময় চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- পটিয়া থানার কেলিশহর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন (৫৪) ও একই এলাকার মো. মহসিন (৩৩)।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অপরাধ, সন্ত্রাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। দুর্গম পাহাড়ি অঞ্চলসহ জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?