চট্টগ্রামে নালা পরিষ্কারের সময় বস্তায় মিললো ১৩৫০ বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এসব বুলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে সেটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের। সব মিলিয়ে বুলেটগুলোর ওজন প্রায় ১৬ কেজি। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো প্রাথমিকভাবে একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোর প্রকৃত ধরন, উৎস ও ব্যবহারের উপযোগিতা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, কে বা কারা কী উদ্দেশে এসব বুলেট নালায় ফেলে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলি

চট্টগ্রামে নালা পরিষ্কারের সময় বস্তায় মিললো ১৩৫০ বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় নালা পরিষ্কারের সময় বস্তাবন্দি অবস্থায় ১ হাজার ৩৫০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে এসব বুলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে সেটি খুলে বিপুল পরিমাণ বুলেট দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি বুলেটগুলো জব্দ করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বুলেটের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২৩০টি ছোট আকারের। সব মিলিয়ে বুলেটগুলোর ওজন প্রায় ১৬ কেজি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, উদ্ধার হওয়া বড় বুলেটগুলো প্রাথমিকভাবে একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোর প্রকৃত ধরন, উৎস ও ব্যবহারের উপযোগিতা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, কে বা কারা কী উদ্দেশে এসব বুলেট নালায় ফেলে গেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় এক বছর আগেও একই এলাকা থেকে বিপুল পরিমাণ বুলেট উদ্ধারের ঘটনা ঘটেছিল। সর্বশেষ উদ্ধারের ঘটনায় কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

এমআরএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow