চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা
চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের অপরাধে তিন দোকানে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর ২ নং গেইট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা যায়, নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শন, মজুত ইত্যাদি অপরাধে ‘ভাই ভাই জেনারেল স্টোর’, ‘খান ব্রাদার্স’ ও ‘তানভীর এন্টারপ্রাইজ’-কে ৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ১৫৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা পারভিন তানিয়া। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণসহ জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের অপরাধে তিন দোকানে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর ২ নং গেইট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শন, মজুত ইত্যাদি অপরাধে ‘ভাই ভাই জেনারেল স্টোর’, ‘খান ব্রাদার্স’ ও ‘তানভীর এন্টারপ্রাইজ’-কে ৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ১৫৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা পারভিন তানিয়া।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা বলেন, অভিযানের সময় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে লিফলেট বিতরণসহ জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
What's Your Reaction?