চট্টগ্রামে পুকুর থেকে মরদেহ উদ্ধার
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাস (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আমিরাবাদ ইউনিয়নের জলদাসপাড়ার মজুমদারপাড়া কালী মন্দিরসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া অরুণ জলদাস ওই এলাকার পরশুরাম জলদাসের ছেলে। আরও পড়ুন বান্দরবানে পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার স্থানীয় বাসিন্দারা জানান, তারা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এমআরএএইচ/একিউএফ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাস (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আমিরাবাদ ইউনিয়নের জলদাসপাড়ার মজুমদারপাড়া কালী মন্দিরসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া অরুণ জলদাস ওই এলাকার পরশুরাম জলদাসের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এমআরএএইচ/একিউএফ
What's Your Reaction?
