চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইকরা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ইকরা মধ্যম শাকপুরার বাসিন্দা মো. নোমানের মেয়ে। শিশুটির চাচা ওসমান জানান, বিকেলে ইকরা ঘরের বাইরে খেলছিল। এসময় সবার অগোচরে পুকুর ঘাটের সিঁড়ি দিয়ে পানিতে নেমে যায় সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর ঘাটের ডুবন্ত সিঁড়ি থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজালাল বলেন, সন্ধ্যায় ইকরা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, শিশুটি পুকুরে ডুবে গিয়েছিল। এমডিআইএইচ/এমকেআর
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইকরা নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ইকরা মধ্যম শাকপুরার বাসিন্দা মো. নোমানের মেয়ে।
শিশুটির চাচা ওসমান জানান, বিকেলে ইকরা ঘরের বাইরে খেলছিল। এসময় সবার অগোচরে পুকুর ঘাটের সিঁড়ি দিয়ে পানিতে নেমে যায় সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর ঘাটের ডুবন্ত সিঁড়ি থেকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজালাল বলেন, সন্ধ্যায় ইকরা নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা জানিয়েছেন, শিশুটি পুকুরে ডুবে গিয়েছিল।
এমডিআইএইচ/এমকেআর
What's Your Reaction?