চট্টগ্রামে পুলিশের অভিযানে ৩ লাখ টাকা ও ইয়াবা উদ্ধার, নারী আটক 

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ফিশারিঘাট এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকার এক কলোনির একটি বাসায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটসহ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়। আরও পড়ুন কাঁচাবাজারে অস্থিরতা, বেড়েছে সবজি-মাছসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার বিষয়ে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো তার ভাগিনা রাখার জন্য দিয়েছেন। আবার কখনো বলেন, বাড়ির কাজ

চট্টগ্রামে পুলিশের অভিযানে ৩ লাখ টাকা ও ইয়াবা উদ্ধার, নারী আটক 

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ফিশারিঘাট এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে বাকলিয়া থানার ফিশারিঘাট এলাকার এক কলোনির একটি বাসায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে চালানো অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ও বিভিন্ন মূল্যমানের নোটসহ প্রায় তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আটক নারী নিজেই একটি কক্ষের তালা খুলে দেন। পরে ওই কক্ষে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার বিষয়ে আটক নারী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেন, টাকাগুলো তার ভাগিনা রাখার জন্য দিয়েছেন। আবার কখনো বলেন, বাড়ির কাজের জন্য ভাইয়ের কাছ থেকে এনেছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবার মালিকানা সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

অভিযান পরিচালনাকারী এসআই মো. মোবারক হোসেন বলেন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে আমরা ওই এলাকায় গিয়েছিলাম। পরে ফিশারিঘাটে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়টি জানতে পারি। একই সঙ্গে গোপন তথ্য পাই- ওই বাড়িতে মাদক বিক্রি হয়। এরপর অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়।

তিনি বলেন, আটক নারী নিজেই কক্ষের তালা খুলে দেন। পরে ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ফিশারিঘাট এলাকায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow