চট্টগ্রামে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে তরুণের বিষপান

চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাবউদ্দিন (২৫) নামের এক তরুণ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাহাবউদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বাসিন্দা। আনোয়ারা সরকারি কলেজে পড়াশোনার সময় পরিচয়ের সূত্র ধরে সৈয়দকুচিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল বলে পরিবারের দাবি। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই তরুণীর পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি জানার পর সাহাবউদ্দিন দুই পরিবারকে রাজি করানোর চেষ্টা করেন। এমনকি তার পরিবার থেকেও বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেয়ের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর মধ্যে গতকাল শুক্রবার নিজ বাড়িতে ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সাহাবউদ্দিন বিয়ের আসরে যান এবং সেখানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্

চট্টগ্রামে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে তরুণের বিষপান

চট্টগ্রামের আনোয়ারায় প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিয়ের আসরে গিয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাবউদ্দিন (২৫) নামের এক তরুণ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাহাবউদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বাসিন্দা। আনোয়ারা সরকারি কলেজে পড়াশোনার সময় পরিচয়ের সূত্র ধরে সৈয়দকুচিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক চলছিল বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি ওই তরুণীর পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। বিষয়টি জানার পর সাহাবউদ্দিন দুই পরিবারকে রাজি করানোর চেষ্টা করেন। এমনকি তার পরিবার থেকেও বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মেয়ের পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর মধ্যে গতকাল শুক্রবার নিজ বাড়িতে ওই তরুণীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে সাহাবউদ্দিন বিয়ের আসরে যান এবং সেখানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাহাবউদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন বলেন, আমার ভাইয়ের সঙ্গে মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমরা বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু মেয়ের পরিবার রাজি হয়নি। পরে বিয়ের আসরে গিয়ে আমার ভাই বিষপান করে। তাকে মারধরও করা হয়েছে বলে শুনেছি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাহাবউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টার ঘটনা বলে জানা গেছে।

এমআরএএইচ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow