চট্টগ্রামে বঙ্গবন্ধু'র মৃত্যুবার্ষিকীর আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হওয়া ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের পদধারী ও সমর্থক হিসেবে পরিচিত। শনিবার (১৫ আগস্ট) ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী 'রয়েল টার্চ ' অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) নেতৃত্বে ১৫ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানা-পুলিশ মূল নেতৃত্বদানকারী অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) সহ ১৫ জনকে গ্রেপ্তার করে৷ গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- মোঃ ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয
চট্টগ্রাম নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হওয়া ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের পদধারী ও সমর্থক হিসেবে পরিচিত।
শনিবার (১৫ আগস্ট) ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী 'রয়েল টার্চ ' অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) নেতৃত্বে ১৫ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হয়।
সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানা-পুলিশ মূল নেতৃত্বদানকারী অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭) সহ ১৫ জনকে গ্রেপ্তার করে৷
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- মোঃ ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রুপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন এবং মোহাম্মদ জাকির হোসেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিডি২৪লাইভকে বললেন, ‘মনসুরাবাদ ওয়াপদা কলোনির এক বাসার নিচে ১৫ আগস্ট পালনে তারা জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করেছি। পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্তে ডাবলমুরিং থানার মামলা নাম্বার ১২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করা হয়েছে।’
দিকে চট্টগ্রাম আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ নারী সদস্যকে আদালত আইনজীবী সমিতির জিম্মায় ৫০০ টাকার বন্ডে জামিন দিয়েছেন৷
What's Your Reaction?