চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন বন্যার্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন আইএসপিআর জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরাপদ পানীয় পানি সরবরাহ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বন্যাকবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। টিটি/এমকেআর

চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত

চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মাঠপর্যায়ে নিয়োজিত সদস্যরা দুর্গম এলাকায় পৌঁছে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট নিরসনে নিরাপদ পানীয় পানি সরবরাহ এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এছাড়া বন্যাকবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

টিটি/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow