চট্টগ্রামে বারকোড সুইটস মালিককে দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারি (কিচেন)’-এর মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ মার্চ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার ( ভূমি) অফিস সূত্রে জানা যায়, রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুরাদপুর এলাকার বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করতে দেখা যায়। তাদের নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ এবং ফ্রিজের ভেতর তেলাপোকা ও ছারপোকার প্রাদুর্ভাব পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের ভেতরে বিড়ালের উপস্থিতি দেখা যায়। খাদ্য কর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় রশিদ সংরক্ষণ না করা। ঘি উৎপাদন ও বিপণনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং ব্যবহার করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, বারকোডে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা ও নোংরাসহ এসব গুরুতর অসংগতির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পাঁচলাইশ থানার পুলিশ সার্বিক সহযোগিতা ও সমন্বয় করেন।