চট্টগ্রামে বিলের মাঝে রাতে আওয়ামী লীগের মশাল মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে। এতে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে সরে যান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ বোরহান উদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে মিছিলের ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজারসংলগ্ন বিলের মাঝখানের একটি সড়কে মশাল মিছিলটি হয়। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান। আরও পড়ুন ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, শেখ হাসিনার পুনর্বাসন ঠেকানোর ঘোষণা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে মিছিল করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বাজার এলাকায় গিয়ে বিক্ষোভ করেন। মিছিল ও বিক্ষোভ শেষে তারা কোন দিকে চলে যান, তা তাৎক্ষণিক জানা যায়নি। ভিডিওতে মিছিলকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা স

চট্টগ্রামে বিলের মাঝে রাতে আওয়ামী লীগের মশাল মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল ও বিক্ষোভ হয়েছে। এতে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে সরে যান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ বোরহান উদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে মিছিলের ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতি বাজারসংলগ্ন বিলের মাঝখানের একটি সড়কে মশাল মিছিলটি হয়। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে মিছিল করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বাজার এলাকায় গিয়ে বিক্ষোভ করেন। মিছিল ও বিক্ষোভ শেষে তারা কোন দিকে চলে যান, তা তাৎক্ষণিক জানা যায়নি।

ভিডিওতে মিছিলকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বাঁশখালীতে সেলিম ভাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’, ‘অবৈধ সরকার মানি না, মানবো না’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার রাতেও বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ওই মিছিলেও অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ব্যানারে মিছিলটি করা হয়।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow