চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, নগরের সব এলাকায় মাদক, ছিনতাই ও জুয়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ, জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। সিএমপি সূত্রে জানা যায়, অভিযানে ৩ জন ছিনতাইকারী, ৮ জন চাঁদাবাজ, ৩ জন জুয়াড়ি এবং ৩ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে। এ সময় পাঁচলাইশ এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাহাড়তলী থানা এলাকা থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি অস্ত্রও জব্দ করা হয়েছে। থানাভিত্তিক অভিযানে চান্দগাঁও থানা এলাকায় সর্বোচ্চ ৯ জনকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানা এলাকায় ৫ জন এবং বায়েজিদ থানা এলাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কোতোয়ালী, সদরঘাট, চকবাজারসহ অন্যান্য থানা এলাকাতেও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, নগরের সব এলাকায় মাদক, ছিনতাই ও জুয়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধে এ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ, জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা যায়, অভিযানে ৩ জন ছিনতাইকারী, ৮ জন চাঁদাবাজ, ৩ জন জুয়াড়ি এবং ৩ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে।
এ সময় পাঁচলাইশ এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং পাহাড়তলী থানা এলাকা থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি অস্ত্রও জব্দ করা হয়েছে।
থানাভিত্তিক অভিযানে চান্দগাঁও থানা এলাকায় সর্বোচ্চ ৯ জনকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানা এলাকায় ৫ জন এবং বায়েজিদ থানা এলাকায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া কোতোয়ালী, সদরঘাট, চকবাজারসহ অন্যান্য থানা এলাকাতেও অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলছেন, নগরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?