চট্টগ্রামে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. গিয়াস (৩৫)। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গিয়াস সাতকানিয়ায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হকারি করতেন। গত ২০ মার্চ রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকায় কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল লোক তার গতিরোধ করে। হামলাকারীরা মিজানুরকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে সোনাকানিয়া বোর্ড অফিস-সংলগ্ন একটি বাগানে নিয়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে

চট্টগ্রামে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. গিয়াস (৩৫)। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে গিয়াস সাতকানিয়ায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হকারি করতেন। গত ২০ মার্চ রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকায় কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল লোক তার গতিরোধ করে।

হামলাকারীরা মিজানুরকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। পরে সোনাকানিয়া বোর্ড অফিস-সংলগ্ন একটি বাগানে নিয়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও আট থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় অপহরণ, গুরুতর জখম ও হত্যার অভিযোগ আনা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হত্যাকাণ্ডের পর থেকেই জড়িতদের গ্রেফতারে নজরদারি চালানো হচ্ছিল। সেই ধারাবাহিকতায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow