চট্টগ্রামে ব্যস্ততম সড়কে ধস

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় হঠাৎ সড়কের একটি বড় অংশ দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর হিজড়া খালের ওপর নির্মিত প্রবর্তক সেতুর পাশে এ ধসের ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে সড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে সীমিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধসে যাওয়া অংশের পাশেই বর্তমানে হিজড়া খালের ‘প্রতিরোধ দেয়াল’ নির্মাণকাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ মেগা প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ঠিক বিপরীতে সড়কের এক পাশে তৈরি হওয়া এই বড় গর্তে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলে ভরাটের চেষ্টা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। দুর্ঘটনা এড়াতে ওই স্থানে সতর্কতামূলক ফিতা টানিয়ে দেওয়া হয়েছে। চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যাওয়ায় অবশিষ্ট দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে, যার ফলে প্রবর্তক ও মেডিকেল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছ

চট্টগ্রামে ব্যস্ততম সড়কে ধস
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় হঠাৎ সড়কের একটি বড় অংশ দেবে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের পর হিজড়া খালের ওপর নির্মিত প্রবর্তক সেতুর পাশে এ ধসের ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে সড়কের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে সীমিত করায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধসে যাওয়া অংশের পাশেই বর্তমানে হিজড়া খালের ‘প্রতিরোধ দেয়াল’ নির্মাণকাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ মেগা প্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ঠিক বিপরীতে সড়কের এক পাশে তৈরি হওয়া এই বড় গর্তে তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ফেলে ভরাটের চেষ্টা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। দুর্ঘটনা এড়াতে ওই স্থানে সতর্কতামূলক ফিতা টানিয়ে দেওয়া হয়েছে। চার লেনের সড়কের দুটি লেন বন্ধ হয়ে যাওয়ায় অবশিষ্ট দুটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে, যার ফলে প্রবর্তক ও মেডিকেল এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রবর্তক মোড়ের এই সেতুটি মাত্র তিন বছর আগে নির্মিত হলেও কেন সড়ক ধসে পড়ল, তার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন বলেন, সড়ক ধসের সঠিক কারণ এখনও জানা যায়নি। আপাতত বালুর বস্তা দিয়ে গর্তটি ভরাট করা হচ্ছে। বৃষ্টি থামলে এবং মাটির পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow