চট্টগ্রামে মাটি খননের সময় ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের নগরীর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজ চলার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় ৪ জন শ্রমিক মাটি চাপা পড়েন। আমাদের টিম তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম ওয়াসার

চট্টগ্রামে মাটি খননের সময় ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের নগরীর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের খনন কাজ চলার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই শ্রমিকের নাম রাকিব ও তুষার। তাদের মধ্যে তুষারের বাড়ি দিনাজপুর জেলায়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত দুই শ্রমিকের নাম সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে আগ্রাবাদ অ্যাকসেস রোডের সিঙ্গাপুর মার্কেটের সামনে ওয়াসার পানির পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় ৪ জন শ্রমিক মাটি চাপা পড়েন। আমাদের টিম তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, আমাদের স্যুয়ারেজ প্রকল্পের কাজ চলছে। আগ্রাবাদ অ্যাকসেস রোডের ওই অংশে ট্রায়াল পিট করার কাজ চলছিল।
গভীর রাতে কাজ করার সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর কাজটি করছে। তাদের কাছে এক্সিডেন্ট রিপোর্ট চেয়েছি।

তিনি আরও বলেন, নিহত দুই শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলছি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম বলেন, চার শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজন ক্যাজুয়াল্টি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow