চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) এবং স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট কাভার্ডভ্যানটি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা যায়। তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এমআরএএইচ/এমএএইচ/

চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) এবং স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট কাভার্ডভ্যানটি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা যায়।

তাদের উদ্ধার করা শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow