চট্টগ্রামে স্বাধীনতা উপলক্ষে বই মেলা মঙ্গলবার

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বই মেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ)। নগরীর কাজির দেউড়ী এলাকার জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।  সোমবার (৩০ মার্চ) দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।  ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত এবার মেলায় ৪০ হাজার বর্গফুটের সুবিশাল জিমনেসিয়াম মাঠজুড়ে মোট ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ডাবল স্টল ৩৫টি এবং সিঙেল স্টল ৯৪টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থা গুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, এবার মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন ‘শহীদ জিয়া স্মৃতি পাঠাগার’। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক ন

চট্টগ্রামে স্বাধীনতা উপলক্ষে বই মেলা মঙ্গলবার

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বই মেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ)। নগরীর কাজির দেউড়ী এলাকার জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত এবার মেলায় ৪০ হাজার বর্গফুটের সুবিশাল জিমনেসিয়াম মাঠজুড়ে মোট ১২৯টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ডাবল স্টল ৩৫টি এবং সিঙেল স্টল ৯৪টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থা গুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদেরকে স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামসহ মোট ১১২টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছেন।

তিনি আরও বলেন, এবার মেলা প্রাঙ্গণে থাকছে দৃষ্টিনন্দন ‘শহীদ জিয়া স্মৃতি পাঠাগার’। নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 

মেয়র বলেন, বইমেলায় জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের স্বাধীনতা সম্মাননা স্মারক পদক প্রদান করা হবে। ১৯ দিনব্যাপী বইমেলার অনুষ্ঠানমালায় রয়েছে- রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, আলোচনা, লোক উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বৈশাখী উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবী সমাবেশ, চাটগাঁ উৎসব, বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনায় দেশের প্রখ্যাত লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ অংশ নেবেন।

এছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন শিশু কিশোরদের চিত্রাংকন, রবীন্দ্র-নজরুল সঙ্গীত, চিত্রাঙ্কন, সাধারণ নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশের গানের আয়োজন করা হবে। মেলাকে আকর্ষণীয় করার লক্ষ্যে চট্টগ্রামের লেখক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী ও বইপ্রেমীদের নিয়ে বিভিন্ন উপ-পরিষদ গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় প্রতিদিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow