চট্টগ্রামে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ মে) রাতে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুজন হলেন মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়। র‌্যাব-৭ জানায়, আমতলী থানার একটি হত্যা মামলায় এ দুজন এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের একটি যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/জেএইচ

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী থানার একটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ মে) রাতে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুজন হলেন মো. ইব্রাহীম খলিফা (৫৫) ও মো. সাহেব খলিফা (৩৫)। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।

র‌্যাব-৭ জানায়, আমতলী থানার একটি হত্যা মামলায় এ দুজন এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৮, বরিশালের একটি যৌথ দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট উত্তর সলিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই দুজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow