চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৬ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়া পরিকল্পিতভাবে তার সঙ্গে পরিচিত হয়ে কথিত ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলেন। পরে সহযোগীদের সহায়তায় আনোয়ার হোসেনকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ধারণ করা হয় এবং সেসব ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করা হয়। পরে তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগ

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৬ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন মোবারক হোসেন (২৬) ও নুসরাত ফারিয়া (২০)। তাদের বিরুদ্ধে প্রলোভনে ফেলে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন বন্ধুদের সঙ্গে দেখা করতে কোতোয়ালি থানার কাজীর দেউরী মোড়ে যান। সেখানে চা পান করার সময় নুসরাত ফারিয়া পরিকল্পিতভাবে তার সঙ্গে পরিচিত হয়ে কথিত ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলেন। পরে সহযোগীদের সহায়তায় আনোয়ার হোসেনকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ভুক্তভোগীকে বিবস্ত্র করে ছবি ধারণ করা হয় এবং সেসব ছবি প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তার কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করা হয়। পরে তাকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে শনিবার (২৫ জুলাই) কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়। মামলার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীর শনাক্তের ভিত্তিতে মোবারক হোসেন ও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যক্তিকে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদিকে, গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি স্মার্টফোন, ভুক্তভোগীর মোটরসাইকেলের চাবি এবং ভুক্তভোগীর হাত বাঁধতে ব্যবহৃত একটি রশি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫টি মামলা বিচারাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow