চট্টগ্রামে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা। রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আরও পড়ুন বিএসবি গ্লোবাল চেয়ারম্যান খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ  তিনি বলেন, রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা ইপিজেড থানাধীন আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক কারবারিদের এক গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আরও পড়ুন তালাবদ্ধ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, স্ত্রী পলাতক তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম

চট্টগ্রামে ৪০০ বোতল বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা।

রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা ইপিজেড থানাধীন আকমল আলী ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মাদক কারবারিদের এক গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সমুদ্রবন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow