চট্টগ্রামে ৬০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম মো. আরিফ উল্লাহ (২৩)। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার নুরুল কবিরের ছেলে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে আরিফ উল্লাহকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এমকেআর

চট্টগ্রামে ৬০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুরে শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকার পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মো. আরিফ উল্লাহ (২৩)। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার নুরুল কবিরের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে আরিফ উল্লাহকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow