চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ অসহায় পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম হারলা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার। চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। মেয়র আরও বলেন, যে পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা যদি প্রয়োজনের তুলনায় কম হয়, তাহলে আরও চালের ব্যবস্থা করা হবে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকটে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তি

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ অসহায় পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম হারলা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মেয়রের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার।

চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই দল-মত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।

jagonews24

মেয়র আরও বলেন, যে পরিমাণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা যদি প্রয়োজনের তুলনায় কম হয়, তাহলে আরও চালের ব্যবস্থা করা হবে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকটে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, জনগণের কল্যাণই আমাদের অঙ্গীকার। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পরে মেয়র ডা. শাহাদাত হোসেন নিজ হাতে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদ খান, বাহাউদ্দিন চৌধুরী, সাইফুল করিম, পৌরসভা বিএনপির নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow