চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ওঠার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনের ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টের কর্মচারী হিসেবে কর্মরত।  প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে তিনি বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে উঠার সময় শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ সময় অভিযুক্ত মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। তখন ভুক্তভোগীর সহপাঠীরা তাৎক্ষণিকভাবে শাহিনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন।  একপর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ক

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ওঠার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইলের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয় স্টেশনের ‘কার্গো ক্যাফে’ ফুড কার্টের কর্মচারী হিসেবে কর্মরত। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে তিনি বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে উঠার সময় শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ সময় অভিযুক্ত মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। তখন ভুক্তভোগীর সহপাঠীরা তাৎক্ষণিকভাবে শাহিনকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। 

একপর্যায়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর অভিযুক্ত ও ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী ও সহকারী প্রক্টরদের উপস্থিতিতে অভিযুক্তকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে থানায় মো. শাহিনকে সোপর্দ করা হয়। সেখানে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। মামলা দায়েরের পর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নুরুল হুদা বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সাথে ঘটনাটি ঘটে। এবিষয়ে গতকাল রাতেই মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow