চবির ছাত্রী হলে চাকরির প্রস্তুতিতে সহায়ক বই দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ ও নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়ক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য এসব বই দেওয়া হয়। চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়া হয়। আরও পড়ুন শিক্ষার্থীদের কর্মসংস্থানে চবিতে জব ফেয়ার অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই—ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।’ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো প্রশংসনীয়।’ আরও পড়ুন স্
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ ও নারী শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতিতে সহায়ক বই দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের টিভি রুমে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য এসব বই দেওয়া হয়। চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাঁচটি ছাত্রী হলের সেমিনারের জন্য বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক শিক্ষক নিয়োগসহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়া হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা চাকসুকে কখনো আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবি না। বর্তমান প্রশাসন চাকসুকে সর্বদা তার সহযোগী হিসেবে দেখেছে। আমাদের উদ্দেশ্য একটাই—ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নারী শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহী হতে হবে। সে লক্ষ্যে চাকসুর উদ্যোগগুলো প্রশংসনীয়।’
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, নারী শিক্ষার্থীদের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ছাত্রী হলগুলোর প্রভোস্ট, চাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান/এসআর/জেআইএম
What's Your Reaction?

