চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং ইমরান মাহমুদুল। দীর্ঘ দিন পর ‘শিকার’ চলচ্চিত্রের গানের মাধ্যমে আবারও একসঙ্গে কণ্ঠ দিলেন এই সফল জুটি। গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। জনপ্রিয় গীতিকবি কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চমৎকার মেলোডি ঘরানার এই গানটির মাধ্যমে শ্রোতারা দীর্ঘদিন পর তাদের চেনা রসায়ন ফিরে পেতে যাচ্ছেন। রেকর্ডিং শেষে দুই শিল্পীই গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’ ইমরান বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা মানেই বিশেষ কিছু। এই গানটির জন্য আমরা দুজনেই অনেকদিন অপেক্ষা করছিলাম। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না।’ কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এরপর অনেক দিন

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি
দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং ইমরান মাহমুদুল। দীর্ঘ দিন পর ‘শিকার’ চলচ্চিত্রের গানের মাধ্যমে আবারও একসঙ্গে কণ্ঠ দিলেন এই সফল জুটি। গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। জনপ্রিয় গীতিকবি কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চমৎকার মেলোডি ঘরানার এই গানটির মাধ্যমে শ্রোতারা দীর্ঘদিন পর তাদের চেনা রসায়ন ফিরে পেতে যাচ্ছেন। রেকর্ডিং শেষে দুই শিল্পীই গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’ ইমরান বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা মানেই বিশেষ কিছু। এই গানটির জন্য আমরা দুজনেই অনেকদিন অপেক্ষা করছিলাম। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না।’ কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও নতুন এই প্রজেক্টের খবর ছিল না। অবশেষে শুটিংয়ে যাচ্ছে ‘শিকার’ টিম। পরিচালক রোমান বলেন, ‘বাংলাদেশের বর্ডারের সত্য ঘটনা অবলস্বনে নির্মিত হবে শিকার। গল্পই হচ্ছে সিনেমার হিরো। আর গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও পলাশকে জুটি করেছি। অপু দি সবসময় প্রেমের গল্পে কাজ করলেও এই গল্পে তা নেই। একেবারে থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে এটি। এ সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে নেপাল যাবো। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। আশা করছি, দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।’ এর আগে ন্যান্সি ও ইমরান বেশ কিছু জনপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছেন। তাদের কণ্ঠের রসায়ন শ্রোতামহলে বরাবরই প্রশংসিত। দীর্ঘদিন পর বড় পর্দার গানে তাদের এই পুনর্মিলন চলচ্চিত্র ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিতব্য শিকার’র চিত্রগ্রহণের দায়িত্বে জনপ্রিয় ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow