চমক রেখে দল ঘোষণা ভারতের
আগামী জুনে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় দল হিসেবে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল স্বাগতিক ইংল্যান্ড। হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলে রয়েছে চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নন্দিনী শর্মা। গত ডব্লিউপিএলে দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট শিকার করেছিলেন নন্দিনী। সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। সেটারই পুরস্কার পেয়ে জাতীয় ডাক পেলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার যশস্তিকা ভাটিয়া ও রাধা যাদব। চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যশস্তিকা। গত বছরের আগস্টে ভারত 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি সর্বশেষ ২০২৪ এর এপ্রিলে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। ভারতের স্পিন আক্রমণে রাধার পাশাপাশি আছেন দীপ্তি শর্মা, শ্রী চরণি ও শ্রেয়াঙ্কা পাতিল। দলে জায়গা পাননি আনুশকা শর্মা, উমা চেত্রি ও কাশভি গৌতম। চোট থেকে সেরে না ওঠায় জায়গা হয়নি কাশভির। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত। তাদের গ্রুপসঙ্গী হিসেবে র
আগামী জুনে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় দল হিসেবে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল স্বাগতিক ইংল্যান্ড।
হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলে রয়েছে চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নন্দিনী শর্মা। গত ডব্লিউপিএলে দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ১৭টি উইকেট শিকার করেছিলেন নন্দিনী। সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। সেটারই পুরস্কার পেয়ে জাতীয় ডাক পেলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার যশস্তিকা ভাটিয়া ও রাধা যাদব। চোটের কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন যশস্তিকা। গত বছরের আগস্টে ভারত 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর তার এসিএল অস্ত্রোপচার হয়। তিনি সর্বশেষ ২০২৪ এর এপ্রিলে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। ভারতের স্পিন আক্রমণে রাধার পাশাপাশি আছেন দীপ্তি শর্মা, শ্রী চরণি ও শ্রেয়াঙ্কা পাতিল।
দলে জায়গা পাননি আনুশকা শর্মা, উমা চেত্রি ও কাশভি গৌতম। চোট থেকে সেরে না ওঠায় জায়গা হয়নি কাশভির।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত। তাদের গ্রুপসঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। একই স্কোয়াড নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত স্কোয়াড :
হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিকা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণি, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যশস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।
What's Your Reaction?