চলচ্চিত্রের নতুন মুখ খুঁজবেন রিচি, অনিমেষ ও চুমকী

দেশের পর্যটনশিল্পকে নতুনভাবে তুলে ধরতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ নামে একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে অভিনয়ের সুযোগ পাবেন নতুন শিল্পীরা। আর সেই নতুন মুখ খুঁজে বের করার দায়িত্বে থাকছেন অভিনেত্রী রিচি সোলায়মান, নির্মাতা অনিমেষ আইচ এবং অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। মার্কেটার্স ৩৬০ ডিগ্রি আয়োজিত এই মেগা প্রজেক্টের প্রথম ধাপ ‘ফেস অব টুমরো’। সেখানে দেশজুড়ে নতুন অভিনয়শিল্পী খোঁজা হবে। এরপর নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্প। সেখানে অভিনয়, ক্যামেরার সামনে পারফরম্যান্স এবং পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। রিচি সোলায়মান বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইন্ডাস্ট্রি ২০ জন সম্ভাবনাময় পারফরমার পাবে, যারা ভবিষ্যতে বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি করতে পারবে। নাজনীন হাসান চুমকী জানান, নির্মাতারা তাদের গল্প অনুযায়ী শিল্পী নির্বাচন করবেন। বিচারকদেরও চিত্রনাট্য পড়তে দেওয়া হবে, যাতে চরিত্র অনুযায়ী উপযুক্ত শিল্পী বেছে নেওয়া যায়। এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে দেশের এমনসব অপ্রচলিত জায়গায়, যেগুলো পর্যটনের জন্য সম্ভাব

চলচ্চিত্রের নতুন মুখ খুঁজবেন রিচি, অনিমেষ ও চুমকী

দেশের পর্যটনশিল্পকে নতুনভাবে তুলে ধরতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ নামে একটি বিশেষ উদ্যোগ। এই প্রকল্পের আওতায় নির্মিত হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে অভিনয়ের সুযোগ পাবেন নতুন শিল্পীরা। আর সেই নতুন মুখ খুঁজে বের করার দায়িত্বে থাকছেন অভিনেত্রী রিচি সোলায়মান, নির্মাতা অনিমেষ আইচ এবং অভিনেত্রী নাজনীন হাসান চুমকী।

মার্কেটার্স ৩৬০ ডিগ্রি আয়োজিত এই মেগা প্রজেক্টের প্রথম ধাপ ‘ফেস অব টুমরো’। সেখানে দেশজুড়ে নতুন অভিনয়শিল্পী খোঁজা হবে। এরপর নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হবে ২০ দিনের গ্রুমিং বুটক্যাম্প। সেখানে অভিনয়, ক্যামেরার সামনে পারফরম্যান্স এবং পেশাদার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।

রিচি সোলায়মান বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইন্ডাস্ট্রি ২০ জন সম্ভাবনাময় পারফরমার পাবে, যারা ভবিষ্যতে বিভিন্ন মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি করতে পারবে।

নাজনীন হাসান চুমকী জানান, নির্মাতারা তাদের গল্প অনুযায়ী শিল্পী নির্বাচন করবেন। বিচারকদেরও চিত্রনাট্য পড়তে দেওয়া হবে, যাতে চরিত্র অনুযায়ী উপযুক্ত শিল্পী বেছে নেওয়া যায়।

এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে দেশের এমনসব অপ্রচলিত জায়গায়, যেগুলো পর্যটনের জন্য সম্ভাবনাময় হলেও এখনো তেমন পরিচিত নয়। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে নাগরিক টিভিতে প্রচারিত হবে এসব চলচ্চিত্র। পরে মুক্তি পাবে ‘চলো ঘুরে আসি’ ইউটিউব চ্যানেলে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow