চলতি অর্থবছরে ৫৩৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৫ দশমিক ৩৮ বিলিয়ন (৫৩৮ কোটি) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহে সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আজ ১২২ টাকা ৩০ পয়সা কাটঅফ রেটে ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে। চলতি ফেব্রুয়ারিতেই মোট কেনা হয়েছে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্য

চলতি অর্থবছরে ৫৩৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে মোট ৫ দশমিক ৩৮ বিলিয়ন (৫৩৮ কোটি) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহে সহায়তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ১২২ টাকা ৩০ পয়সা কাটঅফ রেটে ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে। চলতি ফেব্রুয়ারিতেই মোট কেনা হয়েছে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে ডলার বিক্রি করছে।

২০২৬ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, রপ্তানিকারকদের সমর্থন ও ডলারের দরপতন রোধে বাজার থেকে ডলার কেনা হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow