চলতি বছরের ফিতরা নির্ধারণ
রমজান মাসে ১৪৪৭ হিজরি সনের জন্য বাংলাদেশে ফিতরার হার প্রতিজন মুসলিমের জন্য সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। খতিবের পক্ষে বক্তব্য পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের মধ্যে যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গম ও আটা: ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা বাজারমূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)যব: ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) বা বাজারমূল্য ৫৯৫ টাকা (প্রতি কেজি ১৮০ টাকা ধরে)খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম
রমজান মাসে ১৪৪৭ হিজরি সনের জন্য বাংলাদেশে ফিতরার হার প্রতিজন মুসলিমের জন্য সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫) ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। এতে কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
খতিবের পক্ষে বক্তব্য পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের মধ্যে যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।
গম ও আটা: ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) বা বাজারমূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)
যব: ৩ কেজি ৩০০ গ্রাম (এক সা’) বা বাজারমূল্য ৫৯৫ টাকা (প্রতি কেজি ১৮০ টাকা ধরে)
খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ২,৪৭৫ টাকা (প্রতি কেজি ৭৫০ টাকা ধরে)
কিসমিস: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ২,৬৪০ টাকা (প্রতি কেজি ৮০০ টাকা ধরে)
পনির: ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজারমূল্য ২,৮০৫ টাকা (প্রতি কেজি ৮৫০ টাকা ধরে)
কমিটির সভাপতি মুফতি আবদুল মালেক জানান, স্থানীয় খুচরা বাজারের মূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা গ্রহণযোগ্য হবে।
What's Your Reaction?