চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস

চলতি আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। শনিবার (১ আগস্ট) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, ভারতের উজান এলাকায় ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে ওইসব এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। তবে সংস্থাটি বলেছে, আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৮ আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়

চলতি মাসে দেশজুড়ে হতে পারে টানা বৃষ্টি ও বন্যার আভাস

চলতি আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১ আগস্ট) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বিডব্লিউওটি জানায়, ভারতের উজান এলাকায় ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে ওইসব এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

তবে সংস্থাটি বলেছে, আগস্ট মাসে কোনো ঘূর্ণিঝড় বা তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। যদিও বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৮ আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বর্ষণে নদ-নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।

৯ থেকে ১৬ আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্কসংকেত জারি করা হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বাড়তে পারে।

১৭ থেকে ২৪ আগস্ট দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ২৫ থেকে ৩১ আগস্ট দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিডব্লিউওটি।

তবে এটি একটি বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থার দীর্ঘমেয়াদি পূর্বাভাস। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য ও সরকারি সতর্কবার্তার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow