চলন্ত গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে খালদেহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈরুতকে দক্ষিণ লেবাননের সঙ্গে সংযুক্ত করা প্রধান মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। বুধবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই হামলার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নতুন দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের আশপাশে আর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছেন এবং হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষও বন্ধ হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

চলন্ত গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে খালদেহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈরুতকে দক্ষিণ লেবাননের সঙ্গে সংযুক্ত করা প্রধান মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই হামলার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর নিয়ে নতুন দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের আশপাশে আর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছেন এবং হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষও বন্ধ হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow