চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন তিনি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিল এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যায়। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরমান হোসেন রুমন/এনএইচআর/এএসএম

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিল এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যায়। এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরমান হোসেন রুমন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow