চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ট্রেনের ছাদে ঘুমিয়ে থাকার কারণে অসাবধানতাবশত পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। মৃত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মোহাম্মদ বশির আহমদের ছেলে। স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ফয়সাল ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি ট্রেনের ছাদে ঘুমিয়ে ছিল। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, ট্রেনের ছাদে ঘুমিয়ে থাকার কারণে অসাবধানতাবশত পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার মোহাম্মদ বশির আহমদের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ফয়সাল ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেটি ট্রেনের ছাদে ঘুমিয়ে ছিল। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow