চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে মো. শান্ত নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ মে) সকাল ৯টায় উপজেলার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত (৩৮) ঠাকুরগাঁওয়ের কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা। তিনি বাসচালকের সহকারী ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌঁছলে এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত তোলেন। এ সময় চালক গাড়ি দাঁড় করানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারায়। গেটে দাঁড়িয়ে থাকা হেল্পার শান্ত পড়ে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।