চলে গেলেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্যও

ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য সিডি গোপীনাথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার চেন্নাইয়ের আদিয়ারে কন্যার বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন তিনি। ২০২৪ সালে দত্তা গায়কোয়াড়ের মৃত্যুর পর তিনিই ছিলেন সেই দলের শেষ জীবিত সদস্য। গোপীনাথের প্রয়ানে শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়। চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম গোপীনাথের। ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সেই সিরিজে শেষ টেস্টে চেন্নাইয়ের মাঠে ৩৫ রান করেছিলেন গোপীনাথ। পাশাপাশি বিনু মাঁকড়ের বলে রয় টাটেরসালের একটি ক্যাচও ধরেছিলেন। সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেটাই টেস্টে ভারতের প্রথম জয়। ১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তৎকালীন মাদ্রাজের অধিনায়কত্ব করেছিলেন গোপীনাথ। খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর প্রশাসক হিসাবেও নজর কেড়েছিলেন গোপীনাথ। সত্তরের দশকে তিনি জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। পরে নির্বাচক কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের

চলে গেলেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্যও

ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য সিডি গোপীনাথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বৃহস্পতিবার চেন্নাইয়ের আদিয়ারে কন্যার বাড়িতে ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন তিনি।

২০২৪ সালে দত্তা গায়কোয়াড়ের মৃত্যুর পর তিনিই ছিলেন সেই দলের শেষ জীবিত সদস্য। গোপীনাথের প্রয়ানে শেষ হয়ে গেল ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়।

চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম গোপীনাথের। ১৯৫১-৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তার। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে দুই ইনিংসে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

সেই সিরিজে শেষ টেস্টে চেন্নাইয়ের মাঠে ৩৫ রান করেছিলেন গোপীনাথ। পাশাপাশি বিনু মাঁকড়ের বলে রয় টাটেরসালের একটি ক্যাচও ধরেছিলেন। সেই টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেটাই টেস্টে ভারতের প্রথম জয়।

১৯৫৫-৫৬ থেকে ১৯৬২-৬৩ মৌসুম পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তৎকালীন মাদ্রাজের অধিনায়কত্ব করেছিলেন গোপীনাথ। খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর প্রশাসক হিসাবেও নজর কেড়েছিলেন গোপীনাথ। সত্তরের দশকে তিনি জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দিয়েছিলেন। পরে নির্বাচক কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বও সামলেছিলেন গোপীনাথ।

ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছিলেন গোপীনাথ। করেছিলেন ২৪২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছিলেন ৮৩ ম্যাচ। করেন ৪২৫৯ রান। নামের পাশে ৯টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow