চসিকের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩০ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আরও পড়ুন পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ চসিক জানায়, অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়ক অংশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়। আরও পড়ুন আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এছাড়া ফুটপাতের ওপর ফ্রিজ মেরামত এবং ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা স্থাপন করার দায়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। এমআরএএইচ/কেএসআর

চসিকের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রাম নগরের অক্সিজেন মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিক জানায়, অক্সিজেন মোড়ের বায়েজিদ বোস্তামী সড়ক অংশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাতের ওপর ফ্রিজ মেরামত এবং ঝুঁকিপূর্ণভাবে হোটেলের গ্যাসের চুলা স্থাপন করার দায়ে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow