চা বাগান থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের নয় নাম্বার সেক্টর থেকে সাপটি উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের নয় নাম্বার সেক্টর এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ ঝোপের মধ্যে একটি বড় সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানান। তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। পরে তারা অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন আনুমানিক ১৪ কেজি। সাপটি সুস্থ ও নিরাপদ রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত অজগরটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের নয় নাম্বার সেক্টর থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া চা বাগানের নয় নাম্বার সেক্টর এলাকায় চা শ্রমিকরা চা পাতা সংগ্রহের সময় হঠাৎ ঝোপের মধ্যে একটি বড় সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান এবং বিষয়টি চা বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানান। তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন। পরে তারা অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘উদ্ধার হওয়া অজগরটি প্রায় ১০ ফুট লম্বা এবং ওজন আনুমানিক ১৪ কেজি। সাপটি সুস্থ ও নিরাপদ রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত অজগরটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।’
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটিকে বনে অবমুক্ত করা হবে।
মাহিদুল ইসলাম/কেজে/জেআইএম
What's Your Reaction?