চা বাগানের ভোটাররা জানেন না গণভোট কী

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বরাবরের মতো এবারের নির্বাচনে চা বাগানে ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। এদিকে ভোটের দিনেও চা বাগানের ভোটাররা জানেন না গণভোট কী। অনেকেই ভোট দিয়েছেন তারাও জানেন না গণভোট কী, তাই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তাও জানেন না তারা। সরেজমিনে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এই ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৯৭টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে। কয়েকজন নারী ভোটার বলেন, ‘সকাল সকাল এসে আমরা সবাই ভোট দিয়েছি। যত সময় যাবে ভোটার উপস্থিতি বেশি হবে। আমাদের বাগানে ভোটার উপস্থিতি বেশি হয়।’ গণভোট সম্পর্কে মিরতিংগা চা বাগানের গোবিন্দ বলেন, ‘আমি ভোট দিতে এসেছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। তবে আমি গণভোট কী টা বুঝিনা।’ মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ১৯৭টি ভোট পড়েছে।’ আরও পড়ুনভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ারজীবিত থাকত

চা বাগানের ভোটাররা জানেন না গণভোট কী

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বরাবরের মতো এবারের নির্বাচনে চা বাগানে ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

এদিকে ভোটের দিনেও চা বাগানের ভোটাররা জানেন না গণভোট কী। অনেকেই ভোট দিয়েছেন তারাও জানেন না গণভোট কী, তাই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তাও জানেন না তারা।

সরেজমিনে কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় এই ভোটকেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৯৭টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হতে থাকে।

কয়েকজন নারী ভোটার বলেন, ‘সকাল সকাল এসে আমরা সবাই ভোট দিয়েছি। যত সময় যাবে ভোটার উপস্থিতি বেশি হবে। আমাদের বাগানে ভোটার উপস্থিতি বেশি হয়।’

গণভোট সম্পর্কে মিরতিংগা চা বাগানের গোবিন্দ বলেন, ‘আমি ভোট দিতে এসেছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব। তবে আমি গণভোট কী টা বুঝিনা।’

মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৭২৬ জন। প্রথম দুই ঘণ্টায় ১৯৭টি ভোট পড়েছে।’

আরও পড়ুন
ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার
জীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি

এম ইসলাম/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow