চাঁদপুরে আহত-নিহত চালকদের পরিবারকে আর্থিক সহায়তা

চাঁদপুরে মহান মে দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১০ চালকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে শহরের পালবাজার এলাকায় নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। আমি নিজেও একজন শ্রমিক। আপনি মজুরি পান, আর আমি পাই বেতন। আমরা সকলেই শ্রমিক। কেউ মানসিক শ্রম দেয়, আর কেউ শারীরিক শ্রম দেয়। তিনি বলেন, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত স্ট্যান্ডের বাহিরে গাড়ি রাখা যাবে না। যেখানে স্ট্যান্ড, সেখানেই গাড়ি রাখতে হবে। পৌর এলাকার তিনটি স্ট্যান্ডে যদি জায়গা থাকে তাহলে আগামী রোববার থেকে শ্রমিকদের সুবিধার্থে প্রথমে একটি টয়লেট করে দেওয়া হবে। পরবর্তীতে শ্রমিকদের জন্য বিশ্রামাগার করা হবে। ইনশাআল্লাহ আগামীতে আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তা প্রদান করার চেষ্টা করবে চাঁদপুর পৌরসভা। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন

চাঁদপুরে আহত-নিহত চালকদের পরিবারকে আর্থিক সহায়তা

চাঁদপুরে মহান মে দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১০ চালকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে শহরের পালবাজার এলাকায় নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। আমি নিজেও একজন শ্রমিক। আপনি মজুরি পান, আর আমি পাই বেতন। আমরা সকলেই শ্রমিক। কেউ মানসিক শ্রম দেয়, আর কেউ শারীরিক শ্রম দেয়।

তিনি বলেন, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত স্ট্যান্ডের বাহিরে গাড়ি রাখা যাবে না। যেখানে স্ট্যান্ড, সেখানেই গাড়ি রাখতে হবে। পৌর এলাকার তিনটি স্ট্যান্ডে যদি জায়গা থাকে তাহলে আগামী রোববার থেকে শ্রমিকদের সুবিধার্থে প্রথমে একটি টয়লেট করে দেওয়া হবে। পরবর্তীতে শ্রমিকদের জন্য বিশ্রামাগার করা হবে। ইনশাআল্লাহ আগামীতে আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তা প্রদান করার চেষ্টা করবে চাঁদপুর পৌরসভা।

অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)। আহত চালকদের পক্ষ থেকে মুসলিম খান, মানিক খান ও জসিম মেহেদী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন অটোরিকশা চালক ও তাদের পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow