চাঁদপুরে ইফতার সামগ্রী উপহার পেলো দুই হাজার পরিবার

চাঁদপুরে দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে জামায়াত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আল-আমিন মডেল মাদরসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলেদেন জেলা ও শহর জামায়াতের নেতারা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বক্তব্যে বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. ব

চাঁদপুরে ইফতার সামগ্রী উপহার পেলো দুই হাজার পরিবার

চাঁদপুরে দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে জামায়াত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আল-আমিন মডেল মাদরসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলেদেন জেলা ও শহর জামায়াতের নেতারা।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী। তিনি বক্তব্যে বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।

শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা মো. আব্দু শুক্কুর মোস্তান, গোলাম মাওলা, আকরাম হোসেন, মোল্লা হানিফ, মো. ওমর ফারুক, হাফেজ ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow