চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়েশা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা আক্তার চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির মেয়ে। স্থানীয়রা জানান, শফিক মাঝি পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে শিশুটির নানা বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন সকালে সবার অগোচরে আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন সকাল সাড়ে ৯টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টায় আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীফুল ইসলাম/এএইচ/এমএস

চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়েশা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়েশা আক্তার চাঁদপুর শহরের বাসিন্দা শফিক মাঝির মেয়ে।

স্থানীয়রা জানান, শফিক মাঝি পরিবার নিয়ে চাঁদপুর শহরে বসবাস করেন। ঈদ উপলক্ষে স্ত্রী-সন্তানরা হাইমচরের দক্ষিণ আলগী গ্রামে শিশুটির নানা বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন সকালে সবার অগোচরে আয়েশা দক্ষিণ আলগী হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওজি বাড়ির পুকুরে পড়ে যায়।

পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন সকাল সাড়ে ৯টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সওগাদ জানান, শিশুটিকে সকাল সাড়ে ৯টায় আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরীফুল ইসলাম/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow