চাঁদপুরে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ
বিশ্বকাপের উন্মাদনায় চাঁদপুর মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাচটিতে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ম্যাচটি শুরু হলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হট্টগোলে লেগে শেষ পর্যন্ত ম্যাচটি ভেস্তে যায়। দর্শকরা জানান, শুরু থেকেই উভয় দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে দর্শকদের প্রাণবন্ত করে রাখেন। তবে হাফ টাইমের পরপরই রেফারির বিতর্কিত সিদ্ধান্ততে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হট্টগোল লেগে যায়। এতে পুনরায় ম্যাচটি শুরু না হওয়ায় ফলাফল ছাড়াই ম্যাচটি সমাপ্ত ঘোষণা করা হয়। মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফয়সাল খন্দকার বলেন, ‘সাময়িক বাকবিতণ্ডা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খেলাধুলায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে।’ খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবদলের ক
বিশ্বকাপের উন্মাদনায় চাঁদপুর মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাচটিতে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ম্যাচটি শুরু হলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হট্টগোলে লেগে শেষ পর্যন্ত ম্যাচটি ভেস্তে যায়।
দর্শকরা জানান, শুরু থেকেই উভয় দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়ে দর্শকদের প্রাণবন্ত করে রাখেন। তবে হাফ টাইমের পরপরই রেফারির বিতর্কিত সিদ্ধান্ততে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হট্টগোল লেগে যায়। এতে পুনরায় ম্যাচটি শুরু না হওয়ায় ফলাফল ছাড়াই ম্যাচটি সমাপ্ত ঘোষণা করা হয়।
মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফয়সাল খন্দকার বলেন, ‘সাময়িক বাকবিতণ্ডা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খেলাধুলায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে ভবিষ্যতে এমন আয়োজন আরও করা হবে।’
খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর।
শরীফুল ইসলাম/এএইচ/এমএস
What's Your Reaction?