চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুরে ২ নারীসহ তিনজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ তথ্য জানিয়েছে নৌ থানা পুলিশের এসআই সুফল চন্দ্র সিংহ। আটকরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সোনার পাড়া হিন্দা গ্রামের মো. কাজল ইসলামের স্ত্রী মোসা. জান্নাতুন নেছা (২০), জয়পুরহাট সদরের উত্তর রামপুর গ্রামের মো. আরিফিন হক জীবনের স্ত্রী রেশমি আক্তার লিজা (১৯), বরিশালের মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের মৃত বুদ্দু দেওয়ানের ছেলে মো. ইউনুছ (৫৩)। যদিও ইউনুছ বর্তমানে ঢাকার মিরপুর-১-এর জোনাকি রোডের পাইকপাড়ায় থাকেন। এস আই সুফল চন্দ্র সিংহ বলেন, ‘ইউনুছের ব্যাগ হতে ৩ কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমির ব্যাগ হতে ৪ কেজি গাঁজাসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করি। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকগুলো নিয়ে এসে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সিন্ডিকেটটি দীর্ঘদিন থেকে এ রুটে মাদককারবারের সঙ্গে জড়িত আছে মর্মে জানা যায়।’ এ বিষয়ে আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

চাঁদপুরে ২ নারীসহ তিনজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের আটক করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ তথ্য জানিয়েছে নৌ থানা পুলিশের এসআই সুফল চন্দ্র সিংহ।

আটকরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সোনার পাড়া হিন্দা গ্রামের মো. কাজল ইসলামের স্ত্রী মোসা. জান্নাতুন নেছা (২০), জয়পুরহাট সদরের উত্তর রামপুর গ্রামের মো. আরিফিন হক জীবনের স্ত্রী রেশমি আক্তার লিজা (১৯), বরিশালের মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের মৃত বুদ্দু দেওয়ানের ছেলে মো. ইউনুছ (৫৩)। যদিও ইউনুছ বর্তমানে ঢাকার মিরপুর-১-এর জোনাকি রোডের পাইকপাড়ায় থাকেন।

এস আই সুফল চন্দ্র সিংহ বলেন, ‘ইউনুছের ব্যাগ হতে ৩ কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমির ব্যাগ হতে ৪ কেজি গাঁজাসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করি। তারা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সীমান্তবর্তী এলাকা হতে মাদকগুলো নিয়ে এসে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সিন্ডিকেটটি দীর্ঘদিন থেকে এ রুটে মাদককারবারের সঙ্গে জড়িত আছে মর্মে জানা যায়।’

এ বিষয়ে আটকদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow