চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টায় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, জিএম ফজলুল হক বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন। তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে পরাজিত

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টায় জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, জিএম ফজলুল হক বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় দেশ-বিদেশে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডি গ্রামে ১৯৪৭ সালে ১০মে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েসহ বহু রাজনৈতিক সহযোদ্ধা, আত্মীয়, বন্ধু রেখে গেছেন।

তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির কাছে পরাজিত হন। একবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন।

জিএম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, জিএম ফজলুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। রাজনৈতিক জীবনে জিএম ফজলুল হক সততা, আদর্শ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার কর্মময় জীবন ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শরীফুল ইসলাম/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow