চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জ ফতুল্লায় দাবিকৃত চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগীরা। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ ও এলাকাবাসী জড়ো হলে সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ও হিরোইন উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সূত্রে জানাগেছে শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির ও তার লোকজন এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। সাব্বিরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবির ও তার লোকজন ওই বাড়িতে গিয়ে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কুদরত, মিজান ও জনি কে কুপিয়ে জখম করে। সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সাব্বির ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ
নারায়ণগঞ্জ ফতুল্লায় দাবিকৃত চাঁদা না পেয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী সাব্বির ও তার সহযোগীরা। শনিবার দিবাগত রাত ১ টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ ও এলাকাবাসী জড়ো হলে সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ও হিরোইন উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানাগেছে শীর্ষ মাদক ব্যবসায়ী সাব্বির ও তার লোকজন এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করেন। সাব্বিরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবির ও তার লোকজন ওই বাড়িতে গিয়ে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে কুদরত, মিজান ও জনি কে কুপিয়ে জখম করে।
সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সাব্বির ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ চাঁদাবাদ, মাদক ব্যবসায়ী সাব্বিরের বাড়িতে অভিযান চালালে তার স্ত্রীকে আটক করে। এসময় তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী সাব্বির ও তার সহযোগীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সাব্বিরের স্ত্রী অন্তরাকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করে। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
What's Your Reaction?