চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাদিক ও মাসুম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের ভাই। প্রবাসীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্য জেলা থেকে এসে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো-কৈরাবো এলাকায় কিছু জমি কিনে বাড়ি নির্মাণ করছেন এক প্রবাসী। বেশ কিছুদিন ধরে সাবেক ছাত্রদল নেতা মাসুদের বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তবে নির্বাচনের সময় তারা চাঁদা নিতে আসেননি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আবার তারা টাকার জন্য চাপ দিতে থাকেন। তবে প্রবাসীর স্ত্রী তাদের চাঁদা দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তাদের লোকজন এসে ভবন নির্মাণকাজের জন্য আনা রড লুট করে নিয়ে যান। প্রবাসীর স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‌‘আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করি। এরপর থেকে জেলা ছাত্রদলের সাবেক নেতা মাসুদের দুই ভাইসহ ৬-৭ জন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্

চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাদিক ও মাসুম নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদের ভাই।

প্রবাসীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্য জেলা থেকে এসে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো-কৈরাবো এলাকায় কিছু জমি কিনে বাড়ি নির্মাণ করছেন এক প্রবাসী। বেশ কিছুদিন ধরে সাবেক ছাত্রদল নেতা মাসুদের বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তবে নির্বাচনের সময় তারা চাঁদা নিতে আসেননি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আবার তারা টাকার জন্য চাপ দিতে থাকেন। তবে প্রবাসীর স্ত্রী তাদের চাঁদা দেননি। এতে ক্ষুব্ধ হয়ে তাদের লোকজন এসে ভবন নির্মাণকাজের জন্য আনা রড লুট করে নিয়ে যান।

প্রবাসীর স্ত্রী সাদিয়া আক্তার বলেন, ‌‘আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করি। এরপর থেকে জেলা ছাত্রদলের সাবেক নেতা মাসুদের দুই ভাইসহ ৬-৭ জন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা এলে আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। তখন তারা আমাদের ভবন নির্মাণকাজের জন্য আনা রড নিয়ে যান। এসময় বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালান।’

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজ যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

নাজমুল হুদা/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow