চাঁদাবাজি ও মাদকের সিন্ডিকেট ভাঙতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এমন কোনো পাড়া-মহল্লা নেই, যেখানে মাদক বিক্রি হয় না। ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি হচ্ছে। যারা ক্ষমতায় এসেছেন, তারাই পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। এই সিন্ডিকেট ভাঙতে হবে।’
শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে। এসব কার্ড বিতরণের কমিটি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। এমনকি ইউএনও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে এ ধরনের প্রায় ৮০টি মারামারির ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করলে বিএনপির কর্তৃত্ববাদী শাসন থাকবে না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দ্বিচারিতা করেছে। জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করা হয়েছে।
বিভিন্ন স্থানে বিরোধী দল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, বিএনপি রাষ্ট্র
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এমন কোনো পাড়া-মহল্লা নেই, যেখানে মাদক বিক্রি হয় না। ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি হচ্ছে। যারা ক্ষমতায় এসেছেন, তারাই পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। এই সিন্ডিকেট ভাঙতে হবে।’
শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছে। এসব কার্ড বিতরণের কমিটি নিয়ে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে। এমনকি ইউএনও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে এ ধরনের প্রায় ৮০টি মারামারির ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করলে বিএনপির কর্তৃত্ববাদী শাসন থাকবে না। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দ্বিচারিতা করেছে। জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করা হয়েছে।
বিভিন্ন স্থানে বিরোধী দল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, বিএনপি রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করছে। এভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
যুব সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী। সম্মেলনে বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি ও জামায়াতের সদস্য মোহাম্মদ ইয়াছিন আরাফাত।