চাঁদাবাজি মামলায় বাপ্পি ও সহযোগীর ৭ দিনের রিমান্ড

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে মতিঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের পরিচয়-সংক্রান্ত তথ্য যাচাই, পলাতক সহযোগী ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে এবং ঘটনার নেপথ্যের বিষয়ে বিস্তারিত জানার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অপরিহার্য। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এর আগে শুক্রবার সকালে রাজধানীর হোটেল পূর্বাণী-সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা বাপ্পিকে এবং একই দিন দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ

চাঁদাবাজি মামলায় বাপ্পি ও সহযোগীর ৭ দিনের রিমান্ড

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, এ দিন দুই আসামিকে আদালতে হাজির করে মতিঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের পরিচয়-সংক্রান্ত তথ্য যাচাই, পলাতক সহযোগী ও গুলিবর্ষণের সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে এবং ঘটনার নেপথ্যের বিষয়ে বিস্তারিত জানার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অপরিহার্য। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর হোটেল পূর্বাণী-সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা বাপ্পিকে এবং একই দিন দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির কার্যালয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি তৈরি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে তিনি মতিঝিলের এজিবি কলোনিতে অবস্থানকালে হোয়াটসঅ্যাপে একটি কল পান। অভিযোগ অনুযায়ী, কলের অন্য প্রান্ত থেকে গরুর হাটে একটি নির্দিষ্ট ব্যক্তিকে অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেওয়া হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর চার দিন পর ১৯ মে সকালে গরুর হাট-সংক্রান্ত একটি সভায় অংশ নেওয়ার সময় বাদী জানতে পারেন, ভোরে দুর্বৃত্তরা তার কার্যালয়ে গুলিবর্ষণ করেছে। এ ঘটনার পরদিন, ২০ মে তিনি মতিঝিল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow