চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

কুষ্টিয়ায় ল্যাপটপ ও চাঁদা দাবির অভিযোগে সদ্য প্রত্যাহার হওয়া খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় খোকসা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, পুলিশের কাছ থেকে ব্যবসায়ীরা নিরাপত্তা আশা করে। কিন্তু সেই ওসির কাছ থেকেই যখন চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি আসে, তখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। মোতালেব হোসেন কেবল ব্যবসায়ী মাহফুজুর রহমানকে হয়রানি করেননি, বরং পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তারা অবিলম্বে অভিযুক্ত ওসির দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি খোকসা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ এবং নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানালে ওসি তাকে ক্রমাগত হয়রানি ও প্রাণনাশের হুমক

চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

কুষ্টিয়ায় ল্যাপটপ ও চাঁদা দাবির অভিযোগে সদ্য প্রত্যাহার হওয়া খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় খোকসা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন তারা।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, পুলিশের কাছ থেকে ব্যবসায়ীরা নিরাপত্তা আশা করে। কিন্তু সেই ওসির কাছ থেকেই যখন চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি আসে, তখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। মোতালেব হোসেন কেবল ব্যবসায়ী মাহফুজুর রহমানকে হয়রানি করেননি, বরং পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তারা অবিলম্বে অভিযুক্ত ওসির দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনি শাস্তি দাবি করেন।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি খোকসা বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ এবং নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। ব্যবসায়ী তা দিতে অস্বীকৃতি জানালে ওসি তাকে ক্রমাগত হয়রানি ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। নিরুপায় হয়ে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। প্রাথমিক সত্যতা ও জনরোষের মুখে গত ২ মার্চ ওসি মোতালেব হোসেনকে খোকসা থানা থেকে প্রত্যাহার করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আল-মামুন সাগর/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow