চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, শূন্যরেখায় সতর্ক করে বিজিবির মাইকিং

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সীমান্তজুড়ে এ মাইকিং শুরু করা হয়। মাইকিংয়ে স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর আহ্বান জানানো হচ্ছে। এর আগে বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ-ইন হওয়া ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের ভারতীয় সীমান্তের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, শূন্যরেখায় সতর্ক করে বিজিবির মাইকিং

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর থেকে সীমান্তজুড়ে এ মাইকিং শুরু করা হয়। মাইকিংয়ে স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি না যাওয়ার জন্য কঠোর আহ্বান জানানো হচ্ছে।

এর আগে বুধবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি এবং বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশ-ইন হওয়া ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের ভারতীয় সীমান্তের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে পুশ-ব্যাকের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। সীমান্তের ওপারে বিএসএফ এবং এপারে বিজিবি সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow